আধক আধ- আধ দিঠি অঞ্চলে (শ্রীরাধার অসামান্যতা)

গোবিন্দদাস কবিরাজ

1 min read September 17, 2026

আধক আধ- আধ দিঠি অঞ্চলে

যব ধরি পেখলুঁ কান |

কত শত কোটি কুসুম-শরে জর জর

রহত কি যাত পরাণ ||

সজনি জানলুঁ বিহি মোহে বাম |

দুহু লোচন ভরি যো হরি হেরই

তছু পায়ে মঝু পরণাম ||

সুনয়নি কহত কানু ঘন শ্যামর

মোহে বিজুরিসম লাগি |

রসবতি তাক পরশ-রসে ভাসত

হমারি হৃদয়ে জ্বলু আগি ||

প্রেমবতী প্রেম লাগি জিউ তেজত

চপল জীবনে মঝু সাধ |

গোবিন্দদাস ভণে শ্রীবল্লভ জানে

রসবতি-রস-মরিযাদ ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন গোবিন্দদাস কবিরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *