
কন্টক গাড়ি’ কমলসম পদতল
মঞ্জির চীরহি ঝাপি |
গাগরি-বারি ঢরি করু পিছল
চলতহি অঙ্গুলি চাপি ||
মাধব তুয়া অভিসারক লাগি |
দূতর পন্থ গমন ধনি সাধয়ে
মন্দিরে যামিনি জাগি ||
করযুগে নয়ন মুন্দি চলু ভাবিনি
তিমির পয়ানক আশে |
কর-কঙ্কণ-পণ ফণিমুখ-বন্ধন
শিখই ভূজগ-গুরু পাশে ||
গুরুজন-বচন বধিরসম মনই
আন শুনই কহে আন |
পরিজন-বচনে মুগধিসম হাসই
গোবিন্দদাস পরমাণ ||
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
