তুয়া অপরূপ রূপ হেরি দূরে সঞে

গোবিন্দদাস কবিরাজ

1 min read September 17, 2026

তুয়া অপরূপ রূপ হেরি দূরে সঞে

লোচন মন দুহুঁ ধাব |

পরশক লাগি আগি জলু অন্তরে

জীবন রহ কিয়ে যাব ||

মাধব তোহে কি কহব করি ভঙ্গী |

প্রেম-অগেয়ান- দহনে ধনি পৈঠলি

জনু তনু দহত পতঙ্গী ||

কহত সম্বাদ কহই না পারই

কাহে বিশোয়াসব বালা |

অনুখন ধরণী- শযনে কত মেটব

সুতনু অতনু-শর জ্বালা ||

কালিন্দী-কূল কদম্বক কানন

নামে নয়নে ঝরু বারি |

গোবিন্দদাস কহই অব মাধব

কৈছে জিয়বি বরনারী ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন গোবিন্দদাস কবিরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *