এ চাঁদনি রাতি যারে মানিব সাথি

জিয়া হায়দার

Lyricist: জিয়া হায়দার, Composer: সত্য সাহা, 1 min read September 17, 2026

এ চাঁদনি রাতি যারে মানিব সাথি
যদি সে গো দূরে দূরে রয়
পরানে যে আর নাহি সয় ॥

হই যদি মৌ-পিয়া এই ফুলবনে
মানিবে কি তব হিয়া প্ৰিয় বিজনে
জানি না যে কেন এত দ্বিধা-লাজ-ভয় ॥

এ জীবনে রাধাসম আমি
প্রেমানলে জ্বলি দিবাযামী।

হই যদি বাঁশরিয়া গোপন সুরে
অভিমানে মরমিয়া রবে কি দূরে
বিজয়িনী হব জানি লয়ে পরাজয়
পরানে যে তবু নাহি সয়
এ চাঁদনি রাতি যারে মেনেছি সাথি
সে তো আর দূরে দূরে নয়
ওগো পরানে যে তবু নাহি সয় ॥

মোহাম্মদ আবদুল জব্বার;
ভাওয়াল সন্ন্যাসী (২ সেপ্টেম্বর ১৯৬৬)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি জিয়া হায়দার ফেরদৌসী রহমান,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *