
পিলু-বাহার – যৎ।
এ শরীরে কাজ কি রে ভাই দক্ষিণা-প্রেমে না গলে।
এ রসনায় ধিক্ ধিক্ কালী নাম নাহি বলে॥
কালীরূপ যে না হেরে, পাপচক্ষু বলি তারে।
সে কর্ণে পড়ুক বাজ, থেকে তার কিবা কাজ,
ওরে সুধাময় নাম শুনে চক্ষু না ভাসালে জলে॥
যে করে উদর ভরে, সে করে কি সাধ করে,
ওরে না পূরে অঞ্জলি চন্দন জবা আর বিল্বদলে॥
সে চরণে কাজ কিবা, মিছা শ্রম রাত্রি-দিবা,
ওরে কালীমূর্তি যথা তথা ইচ্ছাসুখে নাহি চলে॥
ইন্দ্রিয় অবশ যার, দেবতা কি বশ তার,
রামপ্রসাদ বলে বাবই-গাছে আম্র কি কখন ফলে॥
পিলু-বাহার – যৎ
এ শরীরে কাজ কি রে ভাই দক্ষিণা-প্রেমে না গলে।
ওরে এ রসনায় ধিক্ ধিক্ কালীনাম নাহি বলে॥
কালীরূপ যে না হেরে, পাপ-চক্ষু বলি তারে,
ওরে, সেই সে দুরন্ত মন না ডুবে চরণতলে॥
সে কর্ণে পড়ুক বাজ, থেকে তার কিবা কাজ,
ওরে সুধাময় নাম শুনে চক্ষু না ভাসালে জলে॥
যে করে উদর ভরে, সে করে কি সাধ করে,
ওরে না পুরে অঞ্জলি যদি চন্দন-জবা-বিল্বদলে॥
সে চরণে কাজ কিবা, মিছা শ্রম রাত্রিদিবা,
ওরে কালীমূর্তি যথা তথা ইচ্ছাসুখে নাহি চলে॥
ইন্দ্রিয় অবশ যার, দেবতা কি বশ তার,
রামপ্রসাদ বলে বাবুই গাছে আম্র কি কখন ফলে॥
এ শরীরে কাজ কিরে ভাই দক্ষিণে প্রেমে না গলে।
ওরে এ রসনায় ধিক ধিক কালী নাম নাহি বলে॥
কালীরূপ যে না হেরে, পাপচক্ষু বলি তারে,
ওরে সেই সে দুরন্ত মন, না ডোবে চরণতলে
সে কর্ণে পড়ুক বাজ, থেকে তার কিবা কাজ,
ওরে সুধাময় নাম শুনে, চক্ষু না ভাসালে জলে
যে করে উদর ভরে, সে করে কি সাধ করে,
ওরে না পুরে অঞ্জলি চন্দন-জবা-বিল্বদলে॥
সে চরণে কাজ কিবা, মিছা শ্রম রাত্রিদিবা,
ওরে কালীমূর্তি যথা তথা ইচ্ছাসুখে নাহি চলে।
ইন্দ্রিয় অবশ যার, দেবতা কি বশ তার,
রামপ্রসাদ বলে বাবুই গাছে আম্র কি কদাচ ফলে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
