এ সখি হামারি দুখের নাহি ওর (এ ভরা বাদর মাহ ভাদর)

বিদ্যাপতি

1 min read September 17, 2026

এ সখি হামারি দুখের নাহি ওর।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর ||৩||
ঝঞঝা ঘন গরজন্তি সন্ততি
ভুবন ভরি বরিখিন্তিয়া।
কান্ত পাহুন কাম দারুণ
সঘনে খর শর হন্তিয়া ||৭||
কুশিল শত শত পাত-মোদিত
মূর নাচত মাতিয়া।
মত্ত দাদুরী ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া ||১১||
তিমির ভরি ভরি ঘোর যামিনী
থির বিজুরি পাঁতিয়া।
বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি
হরি বিনে দিন রাতিয়া ||১৫||

**পাঠকের সংশোধন – **

কুশিল হবে না, কুলিশ হবে অর্থ বিজলী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *