
এই ভব রঙের দিন
ও মন- ছাড়িয়া যাইতে হবে একদিন।।
ও মন- মিছে মায়ায় দিন কাটালে
লয়ে সংসার পরিজন
যাবার বেলায় সব যাবে বিফলে
কেউ হবে না আপন
শুধু এক টুকরো নেবে কাফন
ওরে ও মন মুমিন।।
ও মন- হেলায় হেলায় জীবন গেল
ভব সংসারের মাঝে
ইবাদত মন হীন ইবাদতি
সবাই পড়িবে বিপর্যে
এ কূল ও কূল দুই কূলে যে
বাসস্থান হবে কঠিন।।
ও মন- সু সত্য জীবন চাইলে
ধরো মুর্শিদ যেজন
মুর্শিদের পদতলে শীর
করো তুমি সমর্পন
শান্তি পাবে মূল্যমদন
না হইবে মূল্যহীন।।
ও মন- ইহকুলে কেউ কারোর
ধারি না যে ধার
অজ্ঞান মনে অজ্ঞান ভাষায়
বলে আমার আমার
এই সকলি পাকপরওয়ার
সঙ্গে করে যাবে হীন।।
ও মন- মা বাবা আদরের বউ
কেউ যাবে না সাথে
এক টুকরো সাদা কাপড়
বুনিয়ে দেবে তাঁতে
নাঈম বলে কামীনি কাঞ্চনের নেশায়
জীবন করো না মলিন।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
