একটু ফিরে দেখো

1 min read May 29, 2020

একটু ফিরে দেখ একটা কথা রাখ
ভালবেসে একবার আমায় বউ বলে ডাক।।

কতদূর যায় পাখী উড়ে
আবার তো ফিরে আসে নীড়ে
আমি তেমনি আজ বিরহী পাখী ।।
তোমার ছায়া নীড়ে তুলে নাও গো

সোহাগে আদরে জীবনে আমারে ভরে দাও গো
এই শোনো না …
একটু ফিরে দেখ একটা কথা রাখ
ভালবেসে একবার আমায় বউ বলে ডাক।।

কত পথ পার হয়ে এসে
সাগরে্র বুকে নদী মেশে
আমি তেমনি আজ পিয়াসী নদী ।।
তোমার সাগর বুকে তুলে নাও গো
জীবনে মরণে তোমারই চরণে ঠাই দাও গো

এই শোনো না …।।
একটু ফিরে দেখ একটা কথা রাখ
ভালবেসে একবার আমায় বউ বলে ডাক।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *