একি দুরাশা একি দুরাশা

গুরুদাস পাল

1 min read September 17, 2026

. একি দুরাশা,… একি দুরাশা!

আমার, মন ভরা ভাবে ভরা অভাব যে ভাষা

. একি দুরাশা

. (যত) গণ্ডগোলের পণ্ডিতেরা

. মোণ্ডা মেঠাই মাল্‌পো ঘেরা

ঠাণ্ডা মাথায় ডাণ্ডা পিটে প্যাণ্ডানি দেয় বেশ

. ন্যায্য কথা বলতে গেলে

. হয়তো ধরে ঠেল্‌বে জেলে

হায়রে মোরা দেশের ছেলে হায়রে সোনার দেশ

. একি দুরাশা

. যা হোক সাবাস বুদ্ধি বটে

. ঘটিয়েছে ঘোঁট লাফিয়ে ঘটে

রটিয়ে দেছে জুটিয়ে যত হাত পাকানো মাল

. সম্প্রদায়ে সম্প্রদায়ে

. লাগিয়ে দিতে কম্প গায়ে

জমকালো ঐ সাম্প্রদায়িক ঢুকিয়েছে দালালা

. একি দুরাশা !

. যত সংখ্যালঘু শঙ্কা মনে

. ভাবছে মনে— হায় কেমনে

সঙ্গোপনে মন রেখে কার বাঁচিয়ে রাখে প্রাণ

. বর্ণচোরা কর্ণধারে

. মর্ম বুঝে কোপ্ টি মারে

ঘাপটি মেরে সাপ্ টাতে চায় সামনের ইলেক্ শান

. একি দুরাশা—–

. জপিয়ে যত জালিমগণে

. ডালিমদানা খায় গোপনে

তালিম দেওয়া টাকায় হবে—- জম্ জমাটি জাঁক

. উড়িয়ে দেবে রঙিন ফানুষ

. ঘাবরে যাবে দেশের মানুষ

তবে কিনা, তলার মাটি বেবাক চিচিং ফাঁক

. একি দুরাশা——-

. যাক্ গে ওসব থাকগে বাকি

. ফাঁক্ তালেতে ফাঁসব নাকি

বাঁশ নিয়ে তো মাসকাবারি আইনে যারা খায়

. হয়তো কোথাও ঘাপ্ টি মেরে

. দেখছে এ গান গাইছে কেরে

কর্মফেরে ‘নাচারে’ নাম টুক্ তেছে খাতায়

. একি দুরাশা—–

. তাইতো বেশি সজ্জা করে

. বল্ তে কিছু নজ্জা করে

ভদ্রবেশী বজ্জাতেরা ঘর জ্বালাবে পাছে

( তাই ) বল্ ছে লোকে কর্ণে শুনি

. বর্ণে বর্ণে ধুক্পুকুনি

টুক কোরে যায় ‘টুনটুনিরা’ টিক্ টিকিদের কাছে

. একি দুরাশা——-

. তারপরে তো হদ্দ মজা

. খাইয়ে দেবে খাস্তা গজা

অর্থাৎ সেই খেঁটে ধ্বজা পড়বে দমাদ্দম

. সব শেষে যা ঘটতে পারে

. বলব বলুন কি দরকারে

সরকারের সব কেলেঙ্কারি জানে কি কেউ কম,

. একি দুরাশা——–

. কাজেই যে যা করুকগে ছাই

. শুক্ নো ল্যাঠায় কাজ কিছু নাই

রাং কি সোনা করতে যাচাই চাইনা এ সভায়

. মরছি মরি, লাখ কি দুলাখ

. ‘স্বাধীন’ ভারত থাক বেঁচে থাক

সরু সরু চাল কিনে খাক শ্রীযুত বিধান রায়

. একি দুরাশা——

( আমি ) ঘাপ্ টি মেরে থাকব পড়ে

. অহিংসার ওই ধ্বজা ধরে

মরে মরে দেশটা যদি উজোড় হয়ে যায়

. কুছ পরোয়া নেইকো তাতে

. পারব নিজের ঘর জ্বালাতে

অতুল্য ঘোষ হাতে হাতে দেয় যদি বিদায়

. একি দুরাশা—-

. তবে কিনা ভোটের ঝোঁকে

. বিগড়ে গিয়ে দেশের লোকে

সবাই মিলে যদি রোখে হিন্দু-মুসলমান

. জন জাগরণের ঝড়ে

. যদি গদি উল্ টে পড়ে

( আমার ) ঘরের খড়ের তড়পাগুলো করব ওদের দান

. একি দুরাশা——

( ওদের ) বলদগুলো খেতে পাবে

. বলদগুলো কেটে যাবে

নতুন সুরে গান শোনাবে নতুন কবিয়াল

. হয়ত আমি থাকব নাকো

. সেদিন কাজে লাগব নাকো

কোনও দিন গান আর জাগব নাকো হবে না সকাল

. একি দুরাশা, একি দুরাশা

—————–

গুরুদাস পাল

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান গুরুদাস পাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *