
প্রসাদী সুর – একতালা।
এবার কালী তোমায় খাব।
(খাব খাব গো দীন-দয়াময়ী)
তারা গণ্ডযোগে জন্ম আমার,
গণ্ডযোগে জনমিলে, সে হয় যে মা-খেকো ছেলে,
এবার তুমি খাও কি আমি খাই মা,
দুইটার একটা ক’রে যাব॥
ডাকিনী যোগিনী দুটা, তরকারী বানায়ে খাব।
তোমার মুণ্ডমালা কেড়ে নিয়ে, অম্বলে সম্ভার চড়াব॥
হাতে কালী মুখে কালী, সর্বাঙ্গে কালী মাখিব।
যখন আসবে শমন বাঁধবে ক’সে,
সেই কালী তার মুখে দিব॥
খাব খাব বলি মা গো উদরস্থ না করিব।
এই হৃদিপদ্মে বসাইয়ে, মনোমানসে পূজিব॥
যদি বল কালী খেলে, কালের হাতে ঠেকা যাব।
আমার ভয় কি তাতে,
কালী ব’লে কালেরে কলা দেখাব॥
কালীর বেটা শ্রীরামপ্রসাদ, ভালমতে তাই জানাব।
তাতে মন্ত্রের সাধন শরীরপতন,
যা হবার তাই ঘটাইব॥
এবার কালী তোমায় খাব,
খাব খাব গো দীন-দয়াময়ি!
তারা গণ্ডযোগে জন্ম আমার॥
গণ্ডযোগে জনমিলে, সে হয় যে মা-খেকো ছেলে।
এবার তুমি খাও কি আমি খাই মা, দুটার একটা ক’রে যাব॥
ডাকিনী যোগিনী দিয়ে, তরকারী বানায়ে খাব।
তোমার মুণ্ডমালা কেড়ে নিয়ে, অম্বলে সম্ভার চড়াব॥
হাতে কালী, মুখে কালী, সর্বাঙ্গে কালী মাখিব।
যখন আসবে শমন বাঁধবে ক’ষে, সেই কালী তার মুখে দিব॥
খাব খাব বলি মাগো, উদরস্থ না করিব।
এই হৃদি-পদ্মে বসাইয়ে, মনোমানসে পূজিব॥
যদি বল, কালী খেলে কালের হাতে ঠেকা যাব,
আমার ভয় কি তা’তে, কালী ব’লে কালেরে কলা দেখাব।
কালীর বেটা শ্রীরামপ্রসাদ, ভাল মতে তাই জানাব,
তা’তে মন্ত্রের সাধন শরীরপতন, যা হবার তাই ঘটাইব॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
