এসো গো একা ঘরে একার সাথী

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

এসো গো একা ঘরে একার সাথী।

সজল নয়নে বল রব কত রাতি!

সুনীলআকাশে চন্দ্র বিকাশে,

তামস নাশে;

এ আঁধারে হাসিবে তব্ মুখ ভাতি।

তোমারে গোপন ব্যথা জানাব গোপনে,

তোমারে কুসুমমালা পরাব যতনে।

তব সঙ্গ মাগি আছি আমি জাগি

সরব-তেয়াগী;

তব চরণ লাগি আছি কান পাতি।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *