ওরে ও নতুন ঈদের চাঁদ

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ওরে ও নতুন ঈদের চাঁদ

তোমার হেরে হৃদয় সাগর আনন্দে উন্মাদ।।

তোমার রাঙা তশতরিতে ফিরদৌসের পরী

খুশির শিরনি বিলায় রে ভাই নিখিল ভুবন ভরি

খোদার রহম পড়ছে তোমার চাঁদিননী রূপে ঝরি।

দুঃখ-শোক সব ভুলিয়ে দিতে তুমি মায়ার ফাঁদ।।

তুমি আসমানে কালাম

ইশারাতে লেখা যেন মোহাম্মাদের নাম।

খোদার আদেশ তুমি জান, স্মরণ করাও এসে;

যাকাত দিতে দৌলত সব দরিদ্রেরে হেসে

শত্রুরে আজি ধরিতে বুকে শেখাও ভালবেসে।

তোমায় দেখে টুটে গেছে অসীম প্রেমের বাঁধ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *