ওরে সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী ব’লে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

পিলু-বাহার – যৎ।

ওরে সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী ব’লে,
মন-মাতালে মাতাল করে, মদ-মাতালে মাতাল বলে॥
গুরু-দত্ত গুড় লয়ে, প্রবৃত্তি-মসলা দিয়ে মা,
আমার জ্ঞান-শুঁড়ীতে চুয়ায় ভাটী,
পান করে মোর মন-মাতালে।
মূলমন্ত্র যন্ত্রভরা, শোধন করি ব’লে তারা মা,
রামপ্রসাদ বলে এমন সুরা,
খেলে চতুর্বর্গ মেলে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *