কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

কী জাদু করিয়া বন্ধে
মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে ॥

বসে ভাবি নিরালা
আগে তো জানি না
বন্ধের পিরিতের জ্বালা
যেমন ইট-বাট্টায় দিয়া কয়লা
আগুন জ্বালাইছে–
দেওয়ানা বানাইছে ॥

কী বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে
কলিজা আঙ্গার
প্রাণবন্ধুর পিরিতে আমার
কুলমান গেছে–
দেওয়ানা বানাইছে ॥

আবদুল করিম গায়
ভুলিতে পারি না আমার
মনে যারে চায়
কুলনাশা পিরিতের নেশায়
পাগল করেছে–
দেওয়ানা বানাইছে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *