
রাই তোমারে বুঝাব কত
থাকবে যদি সুখে ভুলে যাও শ্যামকে
কেন হয়েছ রাই পাগলের মতো।
ব্রজের যত গোপীগণ যোগায় সকলের মন
তোমারই কৃষ্ণধন অবিরত
হইত না বাদি আপন হইত যদি
কাছে থেকে নিরবধি সাধ মিটাইত ॥
প্রথম যৌবনকালে বসে কদমডালে
রাধা রাধা বলে বাঁশি বাজাইত
প্রেমেরই বাজার ভাঙ্গিল এবার
আসবে কী আর, যৌবন সমাপ্ত ॥
থাকিলে সুসময় শত্রুও মিত্র হয়
আনন্দ উদয় হয় শত শত
আসিলে কু-সময় কেহ কারো নয়
আবদুল করিম কয়, এই পর্যন্ত ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
