সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল যার লাগিয়া গো

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

সোনার অঙ্গ পুড়ে আঙ্গার
হইল যার লাগিয়া গো
কই রইল গো নিষ্ঠুর কালিয়া ॥

কুমারে যে বাসন পোড়ে সই গো
পইনে সাজাইয়া
ভিতরে তার আগুন দিয়া সই গো
কুমার রয় সরিয়া গো ॥

যে দুঃখ অন্তরে সই গো
রেখেছি ভরিয়া
বুক চিরে দেখাইবার হইলে আমি
দেখাইতাম চিরিয়া গো ॥

আসি বলে চলে গেল সে আর
আইল না ফিরিয়া
বাউল আবদুল করিম কাঁদে এখন
আশাপথে চাইয়া গো ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *