
কুঁচ বরণ কন্যা রে তার মেঘবরণ কেশ
ঐ না কন্যার রূপের ছটায় পাগল হইলো দেশ ॥
জানি না তার নাম-ঠিকানা চিনি না তার বাড়ি
রূপ নিয়া তার চান সুরুজে করে কাড়াকাড়ি
ঐ কন্যার নয়ন বাণে হইলাম আমি শেষ ॥
চিকনচাকন গড়নখানি লজ্জাবতী লতা
ধরতে গেলে দেয় না ধরা, কয় না কোনো কথা
ঐ কন্যার দারুণ মায়ায় হইলাম আমি শেষ ॥
বিজুলি তার মুখের হাসি ঠোঁটে হীরার ধার
কর্ণে তাহার ঝুমকা দোলে কণ্ঠে মণিহার
ঐ না কন্যার প্রেমানলে হইলাম আমি শেষ ॥
কুঁচ বরণ কন্যা (৪ অক্টোবর ১৯৬৮)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
