কেউ বলে দুনিয়া দোজখ কেউ বলে রঙের বাজার

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

কেউ বলে দুনিয়া দোজখ
কেউ বলে রঙের বাজার
কোনো কিছু বলতে চায় না
যে বুঝেছে সারাসার ॥

এ সংসারের ভোজবাজি
বোঝে না মন বড় পাজি
আসল কাজে হয় না রাজি
বুঝাইলে বোঝে না আর ॥

এই ভবে আসিল যত
আসলে কেউ রইল না তো
আসা-যাওয়া অবিরত
যাবার বেলা কেউ নয় কার ॥

মহামানব আসলেন যারা
আসলে সর্বহারা
ভোগী নয় ত্যাগী তারা
নবি ওলি পয়গাম্বার ॥

কী হইবে শেষের দিনে
সদা এই ভাবনা মনে
আবদুল করিম দীনহীনে
ভাবিতেছি অনিবার ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *