চলো    মন আনন্দ – ধাম

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভজন

ভৈরবী কাহারবা

চলো মন আনন্দ – ধাম

চলো মন আনন্দ-ধাম রে

চলো আনন্দ-ধাম॥

লীলা-বিহার প্রেম-লোক,

নাই রে সেথা দুঃখ শোক

সেথা বিহরে চির-ব্রজ-বালক

বনশিওয়ালা শ্যাম রে

চলো আনন্দ-ধাম॥

সেথা নাহি মৃত্যু, নাহি ভয়,

নাহি সৃষ্টি, নাহি লয়,

খেলে চির-কিশোর চির-অভয়

সংগীত ওম্ নাম রে

চলো আনন্দ-ধাম॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *