ত্যজ মন কুজন-ভুজঙ্গ-সঙ্গ

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

বসন্ত-বাহার – আড়া।

ত্যজ মন কুজন-ভুজঙ্গ-সঙ্গ।
কাল-মত্ত-মাতঙ্গেরে না কর আতঙ্ক॥
অনিত্য বিষয় ত্যজ, নিত্য নিত্যময়ে ভজ,
মকরন্দরসে মজ, ওরে মনোভৃঙ্গ॥
স্বপ্নে রাজ্য লভ্য যেমন, নিদ্রাভঙ্গে ভাব কেমন,
বিষয় জানিবে তেমন হ’লে নিদ্রাভঙ্গ॥
অন্ধস্কন্ধে অন্ধ চড়ে, উভয়েতে কূপে পড়ে,
কর্মীকে কি কর্মে ছাড়ে, তার কি প্রসঙ্গ॥
এই যে তোমার ঘরে, ছয় চোরে চুরি করে,
তুমি যাও পরের ঘরে, এ ত বড় রঙ্গ॥
প্রসাদ বলে কাব্য এটা, তোমাতে জন্মিল যেটা
অঙ্গহীন হয়ে সেটা দগ্ধ করে অঙ্গ॥

ত্যজ মন কুজন-ভুজঙ্গম-সঙ্গ।
কাল-মত্ত-মাতঙ্গেরে না কর আতঙ্ক॥
অনিত্য বিষয় ত্যজ, নিত্য নিত্যময় ভজ,
মকরন্দরসে মজ, ওরে মন-ভৃঙ্গ॥
স্বপ্নে রাজ্য লভ্য যেমন, নিদ্রাভঙ্গে ভাব কেমন,
বিষম জানিবে তেমন, হোলে নিদ্রাভঙ্গ।
অন্ধস্কন্ধে অন্ধ চড়ে, উভয়েতে কূপে পড়ে,
কর্মীকে কি কর্ম ছাড়ে তার কি প্রসঙ্গ॥
এই যে তোমার ঘরে, ছয় চোরে চুরি করে,
তুমি যাও পরের ঘরে, এত বড় রঙ্গ।
প্রসাদ বলে বাক্য এটা, তোমাতে জন্মিল যেটা,
অঙ্গহীন হয়ে সেটা দগ্ধ করে অঙ্গ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *