
ঝিঁঝিট – একতালা।
দিবানিশি ভাব রে মন, অন্তরে করালবদনা।
নীল-কাদম্বিনী রূপ মায়ের, এলোকেশী দিগ্বসনা॥
মূলাধারে সহস্রারে বিহরে সে, মন জান না।
সদা পদ্মবনে হংসীরূপে, আনন্দরসে মগনা॥
আনন্দে আনন্দময়ী, হৃদয়ে কর স্থাপনা।
জ্ঞানাগ্নি জ্বালিয়া কেন, ব্রহ্মময়ীরূপ দেখ না॥
প্রসাদ বলে ভক্তের আশা, পূরাইতে অধিক বাসনা।
সাকারে সাযুজ্য হবে, নির্বাণে কি গুণ বল না॥
ঝিঁঝিট – একতালা
দিবানিশি ভাবরে মন অন্তরে করালবদনা।
নীলকাদম্বিনী রূপ মায়ের, এলোকেশী দিগ্বসনা॥
মূলাধারে সহস্রারে বিহরে সে মন জান না।
সদা পদ্মবনে হংসীরূপে আনন্দরসে মগনা॥
আনন্দে আনন্দময়ী হৃদয়ে কর স্থাপনা।
জ্ঞানাগ্নি জ্বালিয়া কেন ব্রহ্মময়ীরূপ দেখ না॥
প্রসাদ বলে ভক্তের আশা পূরাইতে অধিক বাসনা
সাকারে সাযুজ্য হবে নির্বাণে কি গুণ বল না॥
রাগিণী ঝিঝিট খাম্বাজ তাল একতালা ঢিমা।
দিবা নিশি ভাবরে মন অন্তরে করালবদনা।
নীল-কাদম্বিনী রূপ মায়ের এলোকেশী দিগবসনা
মূলাধার-সহস্রারে বিহরে সে মন জাননা,
সদা পদ্মবনে হংসরূপে আনন্দরসে মগনা॥
আনন্দে আনন্দময়ী হৃদয়ে কর স্থাপনা,
জ্ঞানাগ্নি জ্বালিয়া কেন ব্রহ্মময়ীর রূপ দেখনা॥
প্রসাদ বলে ভক্তের সার পুরাতে অধিক বাসনা।
সাকারে সাযুজ্য হবে নির্বাণে কি গুণ বলনা॥
দিবা-নিশি ভাব রে মন, অন্তরে করালবদনা।
নীল কাদম্বিনী-রূপ মায়ের, এলোকেশী দিগ্বসনা॥
মূলাধারে সহস্রারে বিহরে সে, মন জান না।
সদা পদ্মবনে হংসীরূপে আনন্দরসে মগনা॥
আনন্দে আনন্দময়ী হৃদয়ে কর স্থাপনা।
জ্ঞানাগ্নি জ্বালিয়া কেন ব্রহ্মময়ী-রূপ দেখ না॥
প্রসাদ বলে, ভক্তের আশা পূরাইতে অধিক বাসনা।
সাকারে সাযুজ্য হবে, নির্বাণে কি গুণ বল না॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
