নন্দক নন্দন কদম্বেরি তরুতলে

বিদ্যাপতি

1 min read September 17, 2026

(বন্দনা)

নন্দক নন্দন কদম্বেরি তরুতলে ধীরে ধীরে মুরলি বলাব।। ১ ।।

সময় সঙ্কেত নিকেতন বইসল বেরি বেরি বোলি পাঠাব।। ২ ।।

সুন্দরি তোরা লাগি অনুখণে বিকল মুরারি।। ৩ ।।

যমুনাক তীর উপবন উদবেগল ফিরি ফিরি ততহি নিহারি।। ৪ ।।

গোরস বিকে অবইতে যাইতে জনি জনি পুছ বনমারি।। ৫ ।।

তোঁহে মতিমান সুমতি মধুসূদন বচন শুনহ কিছু মোরা।। ৬

ভনই বিদ্যাপতি শুন বরযৌবতি বন্দহ নন্দকিশোরা।। ৭ ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *