নমো নটনাথ এ নাট-দেউলে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভজন

নমো নটনাথ! এ নাট-দেউলে

করো হে করো তব শুভ চরণপাত।

তোমার সংগীতে নৃত্য-ভঙ্গিতে

হউক হেথা নব জীবন সঞ্জাত॥

তব প্রসাদে দেব-দেব হে আদি কবি,

বাক-মুখর হল মূক এ ছায়াছবি,

আজি এ ছবিপটে

তব মহিমা রটে,

আলোছায়ায় দুলে স্বপন-রাঙা রাত॥

তব আশিসে হে মহেন্দ্র দিক আনি

অভিনব আশা প্রাণ এ রূপবাণী।

হৃদয়ে সকলের

দাও হে ঠাঁই এর,

আনুক এ রূপলোকে নবীন প্রভাত॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *