নাহি ভয় নাহি ভয়

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

টোড়ি – একতালা

নাহি ভয় নাহি ভয় ।

মৃত্যুসাগর মন্থন শেষ,

আসে মৃত্যুঞ্জয়॥

হত্যায় আসে হত্যানাশন,

শৃঙ্খলে তার মুক্তিভাষণ,

অন্ধ কারায় তমোবিদারণ

জাগিছে জ্যোতির্ময়॥

ব্যথিত হৃদয়-শতদল তাঁর

আঁখি-জল-ঘেরা আসন বিথার।

ব্যাথা-বিহারীরে দেখিবি কে আয়,

ধ্বংসের বুকে শঙ্খ বাজায়!

নিখিলের হৃদিরক্ত-আভায়।

নবীন অভ্যুদয়॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *