পথে পথে দিলাম ছড়াইয়া রে

কলিম শরাফী,

Lyricist: খান আতাউর রহমান, 1 min read September 17, 2026

পথে পথে দিলাম ছড়াইয়া রে
সে দুঃখে চক্ষের পানি
ও আমার চক্ষু নাই, পার নাই কিনার নাই রে ॥

ঘর নাই ও মোর জন নাই
তবু দিলাম ভাঙা নায়ে অকূল সায়র পাড়ি ॥

ও আমার বইঠা নাই,
ছেঁড়া পালে আমার হাওয়া নাই রে
ও আমার সুখ তো নাই, নিদ নাই চোখে নিদ নাই ॥

বিধি রে, তোমার খেয়ালের শেষ নাই
দয়া নাই তোমার মায়া নাই
তবু জনমদুঃখী আমি তোমায় আপন জানি ॥

সূর্যস্নান (৫ জানুয়ারি ১৯৬২)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি কলিম শরাফী, খান আতাউর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *