পিয়াসী ভাঙিলে যে মোর ঘুমঘোর

শৈলেন রায়

1 min read September 17, 2026

পিয়াসী ভাঙিলে যে মোর ঘুমঘোর,
তোমার নয়নে দেখি আমার এ প্রথম ভোর ||
তব নবারুণরাগে আঁখি মম
জাগাতে এলে যে প্রিয়তম,
মম নয়নে নয়ন রাখি ভরিলে হৃদয় মোর ||
তোমারে দিলাম আজি প্রাতে
ওগো মোর প্রেমের গরবী,
নিশীথে স্বপনে রাঙা প্রভাতের অরুণ করবী |
মোর জনম মরণ একই সাথে
দিনু গাঁথি বরণমালাতে,
তোমার চরণ ঘিরে রচিনু এ ফুলডোর ||

কথা- শৈলেন রায়
সুর – উমাপতি শীল

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক শৈলেন রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *