প্রভাতে যাঁরে নন্দে পাখি

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

প্রভাতে যাঁরে নন্দে পাখি

কেমনে বলো তাঁরে ডাকি?

কোন ভরসায় তাঁহারে মাগি।

কুসুম লয়ে গন্ধ বরণ,

নিতি নিতি যাঁরে করিছে বরণ,

এ কন্টক-বনে কি করি চয়ন,

কোন ফুলে বলো সে পদ ঢাকি।

নিশার আঁধারে ডাকিব তোমারে,

যখন গাবে না পাখি,

কন্টক দিব চরণে যবে

কুসুম-মুদিবে আঁখি,

হেন পূজা যদি নাহি লাগে ভালো

কেন তুমি মোরে করিলে কাঙাল?

বলো হে হরি, আর কতকাল

সুদিনের লাগি রহিব জাগি?

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *