প্রেম বড় মধুর কভু কাছে, কভু সুদূর

কিশোর কুমার

1 min read September 17, 2026

সংলাপ – প্রেম যেন এক অতিথির মত কখনো জীবনে আসে ফুল-ডোরে বাঁধে, কখনো আবার অশ্র ঝরিয়ে চলে যায়॥

প্রেম বড় মধুর

কভু কাছে, কভু সুদূর

কখনো জীবনে ফুল ফোটায়

কাঁদিয়ে যায় সে দূর ||

প্রেম যেন নদী ভাঙে আর গড়ে

জীবনের দু’টি কূল ঘিরে

ভাঙা-গড়া খেলা, খেলে সারা বেলা

তীর ছুঁয়ে যায় ধীরে ধীরে

মিলনের গান গায়

বিরহের কান্নায়

হৃদয়ে বাজায় নূপুর ||

ভাঙা-গড়া ছন্দে, কখনোআনন্দে

কখনো যে সুর বিধূর ||

প্রেম যেন নারী আলো আর ছায়া

জীবনের নীলাকাশ ঘিরে

কখনো সে মায়া কখনো আলেয়া

মায়াবিনী দু’টি আঁখি-তীরে

ছায়াছবি এঁকে যায়

সুখে দুখে ঝঞ্ঝায়

আকাশে মেঘের সিঁদুর

বকুলের গন্ধে

ভরে’ সে সকাল-দুপুর ||

. *************************

কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর ও শিল্পী -কিশোর কুমার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক বাংলা ছায়াছবি কিশোর কুমার শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *