যখন আমি অনেক দূরে থাক্ বো না এই মাটির ঘরে

কিশোর কুমার

1 min read September 17, 2026

যখন আমি অনেক দূরে থাক্ বো না এই মাটির ঘরে

তখন কি আর পড়বে মনে আগের মতন করে,

. আমায় আগের মতন করে ?

আমার প্রাণের পরশ পেয়ে বেজেছিল যে গান

ধুলো জমা তানপুরাটাও ধরেছিল সেই তান

আমি, কথার গোলাপ ফুটিয়েছিলাম

. তোমাদের এই জল্ সারে |

তোমাদের এই ভালবাসা আমার গানের পুরস্কার

যাবার আগে জানিয়ে গেলাম আমার প্রীতি, নমস্কার

আমায়, যা’ দিয়েছো তাই নিয়েছি

. রেখেছি এই হৃদয় ভ’রে ||

*************************

কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর ও শিল্পী -কিশোর কুমার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক কিশোর কুমার শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *