কত রাজপথ জনপথ ঘুরেছি

ইলা বসু

1 min read September 17, 2026

কত রাজপথ জনপথ ঘুরেছি

. মরুভূমি সাগরের সীমানায়

সাতটি সে পৃথিবীর বিস্ময়

. তুমি তারও চেয়ে বেশি মনে হয় ||

আজ ইতিহাস কত কথা বলছে

মাটি আর নেই চাঁদে চলছে

পরাজিত হিমানীশ হিমালয়

. তুমি তারও চেয়ে বেশি নিশ্চয় |

. এই পৃথিবীর যত কিছু সুন্দর

. দেখেছি যা, বিস্মিত বিস্ময়

. তুমি তারও চেয়ে বেশি নিশ্চয় |

ঐ দূরন্ত নদী হার মানছে

আর, বারে অজানাকে জানছে

দুই চোখে সে তো আজ কিছু নয়

. তুমি তারও চেয়ে বেশি মনে হয়

. *************************

কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর শৈলেন মুখোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক ইলা বসু শিবদাস বন্দ্যোপাধ্যায় শৈলেন মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *