বলো তো পাখিরা কেন যে গান গায়

আঞ্জুমান আরা বেগম,

Lyricist: মোহাম্মদ মহসিন, Composer: ধীর আলী মিয়া, 1 min read September 17, 2026

বলো তো পাখিরা কেন যে গান গায়
ভোমরা কথা কয় গুন গুন গুন গানে ॥

এমন মধুমাসে, রয়েছ তুমি পাশে
অনুরাগে তাই মনের মিতালি
মনে মনে জাল বোনে
মধুর লগনে কত যে সুর বয়ে আনে ॥

মুখর মায়াভরা গোধূলি আকাশ ছেয়ে
কত যে ভাষা জাগে একটুকু ছোঁয়া পেয়ে।

ফাগুন বনে বনে, অজানা কোন ক্ষণে
চপল পাখায় চঞ্চলতায় হয় বুঝি জানাজানি
এমন করে কিছু বলো কানে কানে ॥

জোয়ার এলো (২৪ আগস্ট ১৯৬২)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আঞ্জুমান আরা বেগম, মোহাম্মদ মহসিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *