বল্লরি-ভুজ-বন্ধন খোলো

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভৈরবী কাওয়ালি

বল্লরি-ভুজ-বন্ধন খোলো!

অভিসার-নিশি অবসান হল॥

পাণ্ডুর চাঁদ হেরো অস্তাচলে

জাগিয়া শ্রান্ত-তনু পড়েছে ঢলে,

মিলনের মালা ম্লান বক্ষতলে,

অভিমান-অবনত আঁখি তোলো॥

উতল সমীর আমি ক্ষণিকের ভুল,

কুসুম ঝরাই আমি ফোটাই মুকুল।

আলোকে শুকায় মোর প্রেমের শিশির,

দিনের বিরহ আমি মিলন নিশির,

হে প্রিয় ভীরু এ স্বপন-বিলাসীর

অকরুণ প্রণয় ভোলো ভোলো॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *