বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাঁশরি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাঁশরি

সেই চির-চেনা সুরে।

যে সুরে বিরহী প্রাণ আজও ঝরে॥

যে সুরে হৃদয়ে হোরির রং লাগে

ভুলে যাওয়া যৌবন-স্মৃতি মনে জাগে,

আকাশ কাঁদে যে সকরুণ রাগে

যে সুর ঘুমায়ে আছে প্রিয়ার নূপুরে॥

যে সুর শুনি আজও পল্লির প্রান্তে

মল্লিকা-কুঞ্জে শ্রান্ত দিনান্তে

বিরহ বিধুর দূর হারানো দিনের

ছায়া ফেলে যে সুর মনের মুকুরে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *