
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো?
কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন ॥
কে হয় কতক্ষণের সাথি নিজে বিচার করো
ধোন্ধে ফকির ধ্যানে দিদার আপন কর্ম সারো রে মন ॥
কাম ক্রোধ লোভ মোহ ছয় রিপুকে মারো
দেহমন পবিত্র করে নামাজ রোজা করো রে মন ॥
মায়ার বাঁধন করে ছেদন আমার আমার ছাড়ো
শেষের দিন ঘোর নিদানে কে করবে উদ্ধার রে মন ॥
অজানাকে জানতে চাইলে মুর্শিদচরণ ধরো
পাক দরিয়ার পানি দিয়া ওজু-গোসল করো রে মন ॥
পাগল আবদুল করিম বলে মরার আগে মরো
তবে সে পাইতে পার বন্ধুয়ার দিদারও রে মন ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
