মিষ্টি দোয়েল ডাকে, সবুজ পাতার ফাঁকে নির্ভাবনায়

নজরুল ইসলাম বাবু

Lyricist: নজরুল ইসলাম বাবু Composer: খোন্দকার নুরুল আলম 1 min read September 17, 2026

মিষ্টি দোয়েল ডাকে, সবুজ পাতার ফাঁকে নির্ভাবনায়
তারই স্বপন লাগে সুরের জোয়ার জাগে মন বাঁশি তাই
বাঁশি করে গান, বাংলাদেশের গান
হাসি গানে ভরে ওঠে আমাদের উঠান ।।

মাঠে মাঠে ফলে সোনার ধান
ফসল তোলার চলে অভিযান
সুনীল আকাশ জুড়ে, সুখের বাদাম ওড়ে
স্বপ্ন দেখে প্রাণ ।।

মেঘে রোদে পোড়ে চাষির প্রাণ
নিজের হাতে মাপে মাটির দান
কঠিন শ্রমের পরে, সাধের গোলা ভরে
দেশের বাড়ে মান ।।

*

গান – মিষ্টি দোয়েল ডাকে, সবুজ পাতার ফাঁকে নির্ভাবনায়
লিরিক্স – নজরুল ইসলাম বাবু

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল ইসলাম বাবু ফৌজিয়া খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *