মুর্শিদ বাবাজান তোমার লাগি কান্দে মনপ্রাণ

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

মুর্শিদ বাবাজান
তোমার লাগি কান্দে মনপ্রাণ
তুমি না করিলে দয়া
দুই কুলে নাই পরিত্রাণ ॥

অন্তরের ভেদ জানো তুমি
অন্তর্যামী তোমার নাম
তুমি কি জান না মুনিব
কী করে তোমার গোলাম
তুমি যারে কর দয়া
কী করতে পারে শয়তান ॥

তুমি নামাজ তুমি রোজা
তোমায় ভাবি নিশিদিন
চাই না আমি স্বর্গ শান্তি
তুমি যদি বাসো ভিন
নয়নে দেখেছি যারে
লাগে না সাক্ষী প্রমাণ ॥

বাউল আবদুল করিম বলে
কুলমানে দিলাম ছাই
যা ইচ্ছা তা বলুক লোকে
তাতে আমার ক্ষতি নাই
তোমার কাছে এই ভিক্ষা চাই
চরনছায়া কর দান ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *