মেঘ যামিনি চললি কামিনি

গোবিন্দদাস কবিরাজ

1 min read September 17, 2026

মেঘ যামিনি চললি কামিনি

পহিরি নীল নিচোল রে |

সঙ্গে নায়ক কুসুম-শায়ক

ছোড়ি মঞ্জির লোল রে ||

গুরুয়া কুচ-ভরে চল উলট-পদ

পীন জঘনক ভার রে |

হেরি দামিনি ফটিক তরু জানি

চমকি ধরু নিরধার রে ||

দেখি ফণি-মণি দীপ জলু জানি

বাম কর দেই ঝাঁপি রে |

জানি যুবতী এহি ফণি-পতি

সঘনে তনু ওঠে কাঁপি রে ||

প্রাণ-বল্লভ ভেটল দুর্লভ

পুরল মনমথ আশ রে |

ঐছন পাই গেহ সফল করু দেহ

বদত গোবিন্দদাস রে ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন গোবিন্দদাস কবিরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *