যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ।।ধু।।
যে দেশে অধর মানুষ তার দেশের দেশী
হইলেম কৈ।।চি।।
শুনিয়াছি সাধু শাস্ত্ৰেতে দূরে নয় নিকটে আছে
তারে ধরতে গেলে না দেয় ধরা শ্ৰীগুরুর কাছে
রসিক জানে রসের মর্ম তার রসে ডুবে দেখলাম কৈ।।১।।
সে দেশে যাওয়া বিষম দায় মধ্যে মায়া জলধিপ্রায়
তার ওপারে প্রেমের সাগর দেখ লহর উঠতেছে
তার ওপারে রসের মানুষ তারা বাতাস পাইলে শীতল হই।।২।।
অষ্টাদশ ডাকুয়া পথে আর কত অনুচর আছে
যে গুরু বাক্য দিয়াছে ভয় কি তার আছে
গুরু পথের কান্ডারী শ্ৰী রাধারমণ কই।।৩।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *