
লাল নীল সবুজের মেলা বসেছে–
লাল নীল সবুজের মেলা রে ।
আয় আয় আয় রে ছুটে খেলবি যদি আয়
নতুন সে এক খেলা রে ।।
বেলুন চড়ে চলো চলে যাই
রূপকথারই রাজ্যে
পায়রা ভুতুম হুতুম পেঁচা
সঙ্গে যাবে আজ যে ।
হাঁইয়ো হাঁই আয়রে ভাই
ভাসাই মেঘের ভেলা রে ।।
যদি মানুষগুলো ফুল হত রে
মজা হতো তাই না
তোরাই যে সব ছোট্ট কুঁড়ি
আর কিছু তো চাই না ।
তোদের নিয়েই কাটুক না হয়
আমার গানের বেলা রে ।।
***
—
গান – লাল নীল সবুজের মেলা বসেছে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
