শাকশবজি ফলাইও গো কই গো মা-বইন সবার কাছে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

শাকশবজি ফলাইও গো
কই গো মা-বইন সবার কাছে
ফলাইয়া সব খাইতে হবে
আগের দিন কি আছে গো ॥

শাকশবজি আনাজ-তরকারির
অভাব পড়িয়াছে
পেট ভরে খাইতে পারি না
দুঃখে কি জান বাঁচে গো ॥

মাছে ভাতে হয় বাঙালি
প্রবাদ বাক্য আছে
মাছের দেশে মাছ মিলে না
কী বলবো কার কাছে গো ॥

দই দুগ্ধের অভাব ছিল না
সে দিন গেছে পাছে
গরিব যারা সর্বহারা
চাইলে তখন পাইছে গো ॥

বাউল আবদুল করিম বলে
আর কী হবে পাছে
জীবনে দেখছি না যেতা
আল্লায় দেখাইতেছে গো ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *