সইরে চোখ দুটো তোর চৌকাঠে রাখ চৌকিদারীতে

মান্না দে

1 min read September 17, 2026

সইরে

চোখ দুটো তোর চৌকাঠে রাখ চৌকিদারীতে

বন্ধ করে রাখনা কপাট সময় থাকিতে

. নয়তো পড়বি ফাঁকিতে ||

. সোনার চেয়ে দামী রতন

. মন যে তারে বলে

. অরূপ রতন নিতে যে চোর

. আসে নানান্ ছলে

. ওতোর, মনের পান্না চুরি যাবে

. দিনে ডাকাতিতে ||

মনের ঘরের দরজাতে এবার দেরে চাবি

ভালবাসার মন হারালে

. কোথায় তারে পাবি ?

ফুলের মধু নিতে যেমন

. আসেরে মৌমাছি

মনের মধু নেবে যে-জন

. সে তোর কাছাকাছি

ওতোর, নালিশ করা মিছে হবে

. ভবের আদালতে ||

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – শৈলেশ রায়

শিল্পী- মান্না দে

ছায়াছবি – পরিচয়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক বাংলা ছায়াছবি মান্না দে শিবদাস বন্দ্যোপাধ্যায় শৈলেশ রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *