সব লোকে কয় নাঈম নাহি প্রেম জানে রে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

সব লোকে কয় নাঈম নাহি প্রেম জানে রে
সব লোকে কয় নাঈম নাহি প্রেম জানে
আমি তো প্রেম করিয়াছি
একজন বন্ধুয়ার সনে।।

বলে লোকে প্রেমের নামে
দেয় নাঈমে ছলনা
বুঝেনা রে প্রেমের নামে
পায় সে উল্ঠো বেদনা।
যেজন প্রেমের বাও বুঝেনা
সেও বকে লোক সামনে।।

প্রেমের জগত প্রেমের তখত
প্রেমেতে ভরা সংসার
প্রেমিক দুজন মিলে হলো
প্রেমের খেলা চমৎকার।
লোকে কয় এ কেমন কথা
প্রেম,চমৎকার হয় কেমনে।।

প্রেম যদি না রয় ভূবনে
মানুষ কী জন্ম নিতো
ক্রমে ক্রমে মানুষগণা
পশুর মতন হয়ে যেত
নাঈমে কয় প্রেমের মতো
পবিত্র নাই কিছু ভূবনে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *