স্বাধীন দেশে মানুষের অধিকার চাই

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

স্বাধীন দেশে মানুষের
অধিকার চাই
সমানভাবে দেখতে হবে
নারী-পুরুষ প্রভেদ নাই ॥

জীবন পায় মায়ের উদরে
ভবে আসে তাহার পরে
সেবাযত্ন মায়ে করে
স্বচক্ষে যা দেখতে পাই ॥

সেবাতে মহাপুণ্য হয়
আঘাত করলে পাপ যে নিশ্চয়
সর্বধর্মে একই কথা কয়
বিচার করে দেখ তাই ॥

সেবক হয় নারী জাতি
সবসময় সেবাতে ব্রতী
বিদ্বেষ কেন তাদের প্রতি
বলো এবার জানতে চাই ॥

পুরুষ অহংকার করে
নারীর উপর এসিড মারে
অপহরণ ধর্ষণ করে
পত্রিকাতে খবর পাই ॥

শিক্ষাদীক্ষা পালন করা
হয় না মাতাপিতা ছাড়া
অকৃতজ্ঞ হবে যারা
করিম বলে মুক্তি নাই ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *