হরি হরি আর কবে এমন দশা হব

নরোত্তম দাস

1 min read September 17, 2026

হরি হরি আর কবে এমন দশা হব |

ছাড়িয়া পুরুষ-দেহ কবে বা প্রকৃতি হব

দোঁহারে নূপুর পরাইব ||

টানিয়া বান্ধিব চূড়া তাহে দিব গুঞ্জা-বেড়া

নানা ফুলে গাথি দিব হার |

পীতাম্বর বাস অঙ্গে পরাইব সখা সঙ্গে

বদনে তাম্বুল দিব আর ||

দুই রূপ মনোহারী দেখিব নয়ন ভরি

নীলাম্বরে দিব সাজাইয়া |

রতনের জরি আনি বান্ধিব বিচিত্র বেণী

দিব তাহে মালতী গাঁথিয়া ||

হেন রূপ-মাধুরী দেখিব নয়ন ভরি

এই করি মনে অভিলাষ |

জয় রূপ-সনাতন দেহ মোরে এই ধন

নিবেদয়ে নরোত্তম দাস ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন নরোত্তম দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *