হৃদয়-মন্দিরে মোর কানু ঘুমাওল (আক্ষেপ)

গোবিন্দদাস কবিরাজ

1 min read September 17, 2026

হৃদয়-মন্দিরে মোর কানু ঘুমাওল

প্রেম প্রহরি রহু জাগি |

গুরুজন-গৌরব চৌর-সদৃশ ভেল

দূরহি দূরে রহু ভাগি ||

সজনি এত দিনে ভাঙ্গল ধন্দ |

কানু-অনুরাগ- ভূজঙ্গে গরসিল

কুল-দাদুরি মতিমন্দ ||

আপনক চরিত আপে নাহি সমুঝিয়ে

আন করত হোয় আন |

ভাবে ভরল মন পরিজন বাঁচিতে

গৃহ-পতি শপতিক ঠান ||

নয়নক নীর থীর নাহি বান্ধই

না জানিয়ে কিয়ে ভেল আঁখি |

যথ পরমাদ কহই নাহি পারিয়ে

গোবিন্দদাস এক সাখী ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন গোবিন্দদাস কবিরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *