অঙ্কুর তপন-তাপে যদি জারব

বিদ্যাপতি

1 min read September 17, 2026

অঙ্কুর তপন- তাপে যদি জারব

কি করব বারিদ মেহে |

এ নব যৌবন বিরহে গোঙায়ব

কি করব সো পিয়া-লেহে ||

হরি হরি কো ইহ দৈব দুরাশা |

সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকায়ব

কো দূর করব পিয়াসা ||

চন্দন-তরু যব সৌরভ ছোড়ব

শশধর বরিখব আগি |

চন্তামণি যব নিজগুণ ছোড়ব

কি মোর করম অভাগি ||

শ্রাবণ মাহ ঘন বিন্দু না বরিখব

সুরতরু ঝাঁঝকি ছন্দে |

গিরিধর সেবি ঠাম নাহি পাওব

বিদ্যাপতি রহু ধন্ধে ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *