অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা, চির-চেনা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

২৭

সাহানা-বাহার–কাওয়ালি

অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা, চির-চেনা,
ফোটাও মনের বনে তুমি বকুল হেনা
চির-চেনা॥
যৌবন-মদ-গর্বিতা তন্বী
আননে জ্যোৎস্না, নয়নে বহ্নি,
তব চরণের পরশ বিনা
অশোক তরু মুঞ্জরে না, চির-চেনা॥
নন্দন-নন্দিনী তুমি দয়িতা চির-আনন্দিতা,
প্রথম কবির প্রথম লেখা তুমি কবিতা।
নৃত্য-শেষের তব নূপুরগুলি হায়
রয়েছে ছড়ানো আকাশে তারকায়,
সুর-লোক-উর্বশী হে বসন্ত-সেনা! চির-চেনা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *