আবার ভালোবাসার সাধ জাগে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

১০

**আবার ভালোবাসার সাধ জাগে**

আবার ভালোবাসার সাধ জাগে।
সেই পুরাতন চাঁদ আজি নতুন লাগে মধুর লাগে॥
যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে
সাধিয়া তারে বুকে জড়ায়ে
উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায়
সোনার গোধূলি-রাগে॥
আবার ফাগুন-সমীরণ কেন বহে
আবার ভুবন ভরি বেজে ওঠে বাঁশরি অসীম বিরহে।
তপোবনের বুকে ঝরনার সম
কে এলে সহসা নিরুপম,
তোমার নূপুর-ধ্বনি প্রাণে ওঠে অনুরণি
সহসা কে এলে প্রিয়তম আমার হৃদয়-বৃন্দাবনে
সহসা রাঙাইলে কুঙ্কুম-ফাগে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *