এবার নবীন মন্ত্রে হবে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

**(পুরুষ ও নারীর গান)**

** এবার নবীন মন্ত্রে হবে**

এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্‌বোধন।
নিত্যা হয়ে রইবি ঘরে,
হবে না তোর বিসর্জন॥
সকল জাতির পুরুষ নারীর প্রাণ
সেই হবে তোর পূজা-বেদি
মা তোর পীঠস্থান।
(সেথা) শক্তি দিয়ে ভক্তি দিয়ে
পাতব মা তোর সিংহাসন॥
(সেথা) রইবে নাকো ছোঁয়াছুঁয়ি
উচ্চ-নীচের ভেদ,
সবাই মিলে উচ্চারিবে
মাতৃনামের বেদ।
(মোর) এক জননীর সন্তান সব, জানি
ভাঙব দেয়াল, ভুলব হানাহানি,
দীন দরিদ্র রইবে না কেউ,
সমান হবে সর্বজন।
বিশ্ব হবে মহাভারত
নিত্য-প্রেমের বৃন্দাবন॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *