আমাদের দেশটা স্বপ্নপুরী

Lyricist: মোহাম্মদ রফিকুজ্জামান Composer: সত্য সাহা 1 min read May 11, 2023

ল্পীঃ আবিদা সুলতানা

আমাদের দেশটা স্বপ্নপুরী
সাথী মোদের ফুলপরী
ফুলপরী লাল পরী লাল পরী নীল পরী
সবার সাথে ভাব করি।।

এইখানে মিথ্যে কথা কেউ বলেনা
এইখানে অসৎ পথে কেউ চলেনা
পড়ার সময় লেখা পড়া
কাজের সময় কাজ করা।
খেলার সময় হলে খেলা করি
আমাদের দেশটা স্বপ্নপুরী।

এখানে মন্দ হতে কেউ পারে না
এখানে হিংসা কভু কেউ করে না।
নেই কোন দুঃখ অপমান
ছোট বড় সবাই সমান
ভালবাসা দিয়ে জীবন গড়ি।

আমাদের দেশটা স্বপ্নপুরী
সাথী মোদের ফুলপরী
ফুলপরী লাল পরী লাল পরী নীল পরী
সবার সাথে ভাব করি।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *